শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মধুপরে এসইডিইপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

17

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে এসইডিইপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মধুপুর উপজেলা কৃষি অফিসের হল রুমে বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএস এর উদ্দ্যেগে জার্মান দাতাসংস্থা লিচব্রুক এর অর্থায়নে এসইডিইপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বিজিএস এর নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া। উক্ত অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপন করেন এসইডিপি প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী । মূলত প্রকল্পটি নারী ও কৃষক এসোসিয়েশন গঠনের মাধ্যমে আয় বৃদ্ধি, দরিদ্রতা দুরীকরণ ও নিরাপদ খাদ্য ও অধিকার নিশ্চিত করনের জন্য কাজ করে থাকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোস্তফা হুসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবি এম খাইরুল আলম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ শহিদুজ্জামান,মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান, কারিতাসের এফ ও সুচনা রুরাউ এবং গোলাপী তুর্য প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ, , মাইক্রোফিনান্স প্রোগ্রামের ,উপ-পরিচালক,জুবায়ের সিদ্দীক, উপ-পরিচালক জগদীশ চন্দ্র রায় সহ অন্যান্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ