শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শাহজালাল উপশহর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ২৫৯ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

সিলেট প্রতিনিধি:

নগরীর শাহজালাল উপশহর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানেু প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহমুদ হাসান এর সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুস সালাম ও নাজনীন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন। বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতিও খেলায় রাখা দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি, শাহজালাল উপশহর হাইস্কুলের এডহক কমিটির সভাপতি বদরুল আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, মোঃ কাজল মিয়া, রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন নাজনীন চৌধুরী, শ্যামরোজ ইসলাম, শাহানাজ আক্তার, আবু বকর সিদ্দিকী, হোসেন মিয়া, নাজিম উদ্দিন, নাহিদ ইসরাত রুমকী, শ্যামলী আক্তার, নাছিমা আক্তার প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাক আহমদ চৌধুরী এবং অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ