শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে হিমাগার ভাড়া দ্বি-গুন বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন আলু চাষী ও ব্যবসায়ীরা।

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

লালমনিরহাট প্রতিনিধিঃ

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে হিমাগার কর্তৃক অতিরিক্ত ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীগণ।

শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এই মানববন্ধনে বিপুলসংখ্যক কৃষক ও আলু ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় চাষীরা অভিযোগ করে জানান, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গত বছর কেজি প্রতি চার টাকায় আলু স্টোরজাত করা হলেও, এবারে তা বেড়ে দাঁড়িয়েছে আট টাকায়। এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এসময় আলু চাষী ও ব্যবসায়ীরা লালমনিরহাট-রংপুর মহাসড়কে আলু ও গাছের গুড়ি ফেলে ২ ঘন্টা ধরে সড়ক অবরোধ করেন।

এদিকে, এই প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা বলেন, হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নয়তো এরপরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে হিমাগার গুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে আলু চাষীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে চাষীরা রাস্তা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ