শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বেরোবি ক্যাম্পাসে অভিযানে চার বহিরাগত যুগল আটক, মুচলেকা নিয়ে ছাড়

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৬ ফেব্রুয়ারি রাতে প্রক্টরিয়াল বডির অভিযানে চার বহিরাগত যুগলকে আটক করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থান, যেমন পুলিশ ফাঁড়ি মাঠ ও ভিসি মাঠে অবস্থান নেওয়ার সময় তাদের আটক করা হয়।

এই অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ প্রশাসন একত্রে কাজ করে। আটককৃত যুগলদের প্রথমবারের মতো মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল-মাহাবুব জানান, “প্রথমবারের মতো তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে যদি তারা আইন ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ স্বপন বলেন, “আমরা প্রক্টরিয়াল বডির সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে ক্যাম্পাস থেকে চার বহিরাগত যুগলকে আটক করি। প্রক্টর স্যারের নির্দেশে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।


এই ক্যাটাগরির আরো সংবাদ