শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

অপরাধ প্রবণতার বিরুদ্ধে খুবি শিক্ষার্থীদের মশাল মিছিল, নিরাপত্তার দাবিতে জোরালো প্রতিবাদ

স্টাফ রিপোর্টার / ১৭৮ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও সামগ্রিক জননিরাপত্তাহীনতার প্রতিবাদে মশাল মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় হাদী চত্বর থেকে শুরু হওয়া এ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে গিয়ে শেষ হয়।

 

মিছিল চলাকালীন শিক্ষার্থীরা মশাল হাতে নিয়ে সোচ্চার স্লোগান দেন— “নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “ছিনতাই-ডাকাতি বন্ধ করো”, “জননিরাপত্তা নিশ্চিত করো” ইত্যাদি।

 

মিছিল শেষে শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন, যেখানে তারা দেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অপরাধের লাগাম টানতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন,

“দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নিষ্ক্রিয়তাই দায়ী। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে পরিস্থিতি আরও নাজুক হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে জাতীয় উন্নয়নও বাধাগ্রস্ত হবে। তাই বিচ্ছিন্ন অপরাধের কঠোর বিচার এবং জননিরাপত্তা জোরদার করা জরুরি।”

 

ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন,

“ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

 

শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ