শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

এখন আমরা বাইরে বের হতেও ভয় পাই

স্টাফ রিপোর্টার / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

দেশের চলমান অপরাধ সংঘটন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামালপুরের ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থী খাইজুরান বিনতে খালেদ তিনা বলেছেন, সারাদেশে ধর্ষণসহ বিভিন্ন অপরাধ একের পর এক ঘটেই চলেছে। এখন আমরা বাইরে বের হতেও ভয় পাই। কারণ প্রশাসন চুপ থাকে। কোন মানুষ আমাদেরকে সাহায্য করতে আসে না। কিভাবে তারা আমাদের সাহায্য করবে। তারা সাহায্য করতে আসলে তাদের জীবনও পড়ে যায় অনিরাপত্তায়।

সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ সকল অপরাধের দ্রুত সুষ্ঠু বিচার এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে জামালপুরের ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থীরা। ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এ কর্মসূচি চলাকালে শিক্ষার্থী খাইজুরান বিনতে খালেদ তিনা বাংলারচিঠিডটকমকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে বর্তমান পরিস্থিতি নিয়ে তার শঙ্কা ও ভয়ের কথা জানান।

খাইজুরান বলেন, এখন আমরা সন্ধ্যার পর বাইরে থাকতে পারি না। আমি একজন শিক্ষার্থী। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বাবা আমাকে বাসা থেকে বের হওয়ার আগে বলে যে, তোমার এখন আর পড়াশোনা করার দরকার নাই। এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। তুমি বাইরে যাবা। যাওয়ার পথে কেউ তোমাকে বাজে ভাবে স্পর্শ করতে পারে। অন্য বিপদও হতে পারে। তখন কি হবে।

অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে খাইজুরান বিনতে খালেদ তিনা আরও বলেন, দেখেন কিছু করে ফেললে কিন্তু আর কিছুই করার থাকে না। পরে প্রতিবাদ করে কি হবে। আমরা চাই এই যে ধর্ষণ ও অপরাধগুলো সংঘটিত হচ্ছে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নিক। যদি কঠিনতম শাস্তি না দেওয়া হয়, তাহলে এগুলো চলতেই থাকবে। আমাদের জীবনের কোন নিরাপত্তা থাকবে না।

এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা, ফারিয়া নাজনীন শাওন, একাব্বর হোসেইন, আইন ও সিইসি বিভাগের শিক্ষার্থী রিফাতুল ইসলাম প্রণয়, ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনজিলা আলম নূপুর প্রমুখ।সেখানে শিক্ষার্থীরা একটি মৌন মিছিলও বের করেন। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ