শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ট্রাকের চাপায় ২ জন মোটরসাইকেল আরোহীর নিহত। 

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় দুইজন মোটরসাইকেল আরহীর নিহত হয়েছে। রবিবার ( ২৩ ফেব্রুয়ারি ) দুপুর দুইটায় জৈন্তাপুরের কাটাগাঙ এলাকায়  এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাইকে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

 

নিহতরা হলেন, উপজেলার ডিবির হাওড় এলাকার মৃত আলি আহমেদের পুত্র দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলির পুত্র মো তোফায়েল (২৬)। আহত অপর জন হলেন, উপজেলার বিরাখাই এলাকার জালাল আহমেদের পুত্র সাব্বির আহমেদ (৩২)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,  রবিবার দুপুরে তিনজন একটি বাইক যোগে জৈন্তাপুর সদরে আসার পথে কাটাগাঙ এলাকায় এসে পৌছালে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে দুইজন মারা যান, ও একজন আহত হন। স্থানীদের খবরে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্হানীয়দের সহায়তায় মরদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরীর প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটির অনুসন্ধান চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ