শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিক্ষকের অশালীন অডিও ফাঁস বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

রংপুরের বদরগঞ্জ  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে একা বাসায় ডাকা এবং মোবাইলে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক রাশেদুল ইসলাম বিচার সহ পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষেভ করেছেন।

 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বদরগঞ্জ শহীদ মিনারে ছাত্র-ছাত্রী ও উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষেভ অংশ গ্রহন করেন । মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে বদরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা জানায়, বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলাম দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে কোচিংয়ে আসতে বলে এবং নানান অশালীন ভাষা ব্যবহার করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতেই কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

অডিওটি ফাঁস হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ান হাসান জানান, এই রাশেদুলকে ওই স্কুল থেকে সরাতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ছাত্রদল নেতা তুফান খান জানান, এই কুলাঙ্গার রাশেদসহ বদরগঞ্জে আরও অনেক শিক্ষক আছে তাদের চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে অবিলম্বে এই রাশেদকে আইনের আওতায় আনতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীর পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে এবং বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ