শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠান ও একজন আবাসিক গ্রাহককে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিসের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে পরিচালিত এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার এ জরিমানা আদায় করা হয়। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে ওয়াহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় একটি স্পটে ৫টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের ২৫০ মিটার পাইপ ও ২টি বুস্টার অপসারন করে বিভিন্ন উৎসমুখ কিলিং করা হয়। এছাড়া ওই এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহন করায় ‘ডেকর ওয়েট প্রসেসিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা ও একজন আবাসিক গ্রহককে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসান, সহকারী ব্যবস্থাপক সবুজ খান, সহকারী কর্মকর্তা মোঃ আল আমিন, মোঃ সোহেল রানা, জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ