শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

নলছিটিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৩৫২ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির নলছিটিতে ‘শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ইমনের বিরুদ্ধে অনৈতিক ও অশোভন আচরণের অভিযোগ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা । এ বিষয়ে মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) বিদ্যালয়ের ২০২৫সালের এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের বরাবর দেওয়া এক লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শিক্ষক জাহাঙ্গীর আলম ইমন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। তিনি ছাত্র-ছাত্রীদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন, অনাকাঙ্খিতভাবে শরীর স্পর্শ করেন এবং নানা ধরনের মানসিক হয়রানি করেন। শিক্ষক ইমন হাত ধরে টানেন, নখ ও শরীরের গঠন নিয়ে কটূক্তি করেন, কোমরের মাপ নেন, পিঠে হাত দেন এবং শারীরিক বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সহপাঠী ছাত্র-ছাত্রীরা একসঙ্গে খেলাধুলা করলে তিনি নোংরা মন্তব্য করেন ও সহপাঠীদের সামনে তাদের অপমান করেন বলেও শিক্ষার্থীদের অভিযোগ।

এ ধরনের হয়রানির অবসান চেয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রæত এর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন এসএসসি পরীক্ষার্থী ১২ জন শিক্ষার্থী।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০১৮ সালে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ইমনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। নতুন করে একই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তারা বলেন, “আমরা একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কামনা করি না। অনতিবিলম্বে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ইমন বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. নান্নু মিয়া জানান, “শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” ১৯ই ফেব্রæয়ারি ২০২৫ইং।


এই ক্যাটাগরির আরো সংবাদ