শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

” ঢাকা সাভারে রিমান্ড শেষে আসামিকে বিলাসবহুল গাড়িতে আদালতে প্রেরণ “ছাত্র-জনতার বিক্ষোভ “

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

ঢাকা সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান সাভার মডেল থানায় রিমান্ডে ছিলেন ৩দিন। রিমান্ড শেষে ব্যক্তিগত বিলাসবহুল গাড়িতে (ঢাকা মেট্রো চ-১৯-২১৬৯) আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুলিশের এমন ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

এছাড়াও, ঢাকা সাভারসহ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতারকৃত আসামীদের ভিআইপি মর্যাদা দেওয়া, ছাত্রলীগসহ হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করার প্রতিবাদে বুধবার সাভার মডেল থানার মূল ফটকের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতারকৃত আসামীদের ভিআইপি মর্যাদা দেওয়া, ছাত্রলীগসহ হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করার প্রতিবাদে সাভার মডেল থানার প্রধান ফটকে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামীদের রিমান্ডের নামে থানায় এনে অনৈতিক সুবিধা প্রদান করা হচ্ছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তার দাবি জানানো হয়।

এ ছাড়াও প্রকাশ্যে আসামীদের ভিআইপি প্রোটোকল দেওয়ার বিরুদ্ধে তারা প্রশাসনকে সতর্ক করেন। এধরণের ঘটনার পুরাবৃত্তি ঘটলে কঠর কর্মসূচির হুঁশিয়ারী দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ