শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শেরপুরে কোঁচ সম্প্রদায়ের বিহু উৎসব পালন

স্টাফ রিপোর্টার / ৩৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ায় কোঁচ সম্প্রদায়ের বিহু উৎসব জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে রাংটিয়ার ঐতিহ্যবাহী কালিস্থান মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ জামিলুর আহমেদ। প্রধান অতিথি ড. সৈয়দ জামিলুর আহমেদ বলেন, কোঁচরা হচ্ছে বীরের জাতি। তাদের ৯’শ বছরের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে।

এই ইতিহাসকে ধরে রাখতে হলে নিজেদের ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব সংস্কৃতির চর্চা করতে হবে। তাহলে কোঁচদের বিলুপ্ত হয়ে যাওয়া সংস্কৃতি পুনরুজ্জীবিত হবে। কোঁচদের অনেক দাবির কথা শুনে তিনি বলেন, অনেক দাবির কথা শুনেছি, এসব বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একার পক্ষে সম্ভব না। একটা সংস্কৃতি দাঁড়াবে মনোবলে, অনুদানে না।

এজন্য নিজেদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তখন সকলে নিজেদের অধিকার সম্পর্কে দাঁড়াতে পারবে

আর এভাবেই কোঁচ জাতি এগিয়ে যাবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর শিল্পকলা একাডমির কালচারাল অফিসার আতিকুর রহমান, ট্রাইবাল ওয়েলফার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপুল হাজং, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপপরিচালক এস এম শামিম আকতার, অরুণ কুমার রাংটিয়া কোঁচ সম্প্রদায়ের গ্রাম প্রধান, রাংটিয়ার কোঁচ নেতা যুগল কিশোর সহ আরো অনেকেই।

বিহু উৎসবের শুরুতেই ছিল অতিথি বরণ। এরপর ধাপে ধাপে আন্দাহুরা পূঁজা, ত্রিনাথ পূজার্চনা, অতিথিদের উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা পর্ব, থুবুল মাগায়নি (বিহু উৎসবের প্রেক্ষাপট পরিবেশন), বিহু নৃত্য-সংগীত, উৎসব স্মারক প্রদানের মধ্য দিয়ে কোচদের জনপ্রিয় এ বিহু উৎসব শেষ হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ