শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মিরসরাইয়ে ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমা আটক

স্টাফ রিপোর্টার / ১৯৭ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে কালায়ন চাকমা (২৫) নামের এক মাদক কারবারিকে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করেছে বিজিবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

এরআগে, রবিবার রাতে কয়লারমুখ চেকপোস্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওইদিন সকালে বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক কালায়ন চাকমা খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার মাটিরাঙা কাউমারা এলাকার কালন্তের ছেলে।

হাবিলদার মনিরুজ্জামান জানান, রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমাকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ