শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৭ ফেব্রæয়ারী) সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে এই মানববন্ধন কর্মসচী অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা জাবালে নূর জামিয়াতুল ইসলামী মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মো. মেহেদি হাসান, যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দূর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী (খালঘাট) খেয়াঘাট ব্যবহার করেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই ৫ গ্রামের কয়েকশত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে। এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে যাতায়াত ভাড়া দেয়া লাগলেও বিগত আওয়ামী সরকারের আমলে দূর্নীতির মাধ্যমে দেয়া টেন্ডারে খেয়া পারাপারের ২ টাকা ভাড়া বৃদ্ধি করে ২০ টাকা করা হয়, যা শিক্ষার্থীতো বটেই সাধারণ জনগনের জন্যও কষ্টসাধ্য। আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পূনর্বহালের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে এ সময় তফিজুল ইসলাম, জালাল উদ্দিন, লাল মোহাম্মদসহ কয়েকশ শিক্ষার্থী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের কাছে একটি স্মারকলিপি প্রদাণ করেন তারা


এই ক্যাটাগরির আরো সংবাদ