শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

নোয়াখালীতে সন্ত্রাসী মিয়ার হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

শীর্ষ সন্ত্রাসী মিয়া বাহিনীর প্রধান নূরুন নবী মিয়া কর্তৃক থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বলরাম কর্মকার বিএসসি ও হামিদুল হক কে শারীরিক হেনস্থা ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষকবৃন্দদের সর্বাত্মক কর্ম বিরতি পালন করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জয়াগ ইউনিয়নের থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আহাম্মদ , মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য শাহ জালাল, এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান মিঠু।

উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ও এলাকার জনসাধারণ।

বক্তারা বলেন আওয়ামীলীগের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর সন্ত্রাসী নূরুন নবী মিয়ার অত্যাচারে মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা অতিষ্ঠ। সন্ত্রাসী মিয়া কর্তৃক থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বলরাম কর্মকার বিএসসি ও অফিস সহকারী হামিদুল হক কে শারীরিকভাবে হেনস্থা ও লাঞ্চনার প্রতিবাদ ও দ্রুত সন্ত্রাসী মিয়াকে রাষ্ট্রের প্রচলিত আইনে গ্রেফতার করে বিচারের দাবি এবং মাদ্রাসায় ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ