শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বসন্তের আগমনী বার্তা নিয়ে ববি ক্যাম্পাসে পলাশ ফুল 

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপিঠ বরিশাল বিশ্ববিদ্যালয় যেন এক অপার সৌন্দর্যের লীলাভূমি। ফাগুনের বাতাসে যখন বসন্তের আগমনী সুর বয়ে যাচ্ছে, তখন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও নতুন রূপে সেজে উঠেছে । প্রকৃতির এই রঙিন পরিবর্তনের অন্যতম প্রতীক পলাশ ফুল। টুকটুকে লাল রঙে ছেয়ে যাওয়া ক্যাম্পাসের পলাশগাছগুলো যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে, চারপাশে ছড়িয়ে দিচ্ছে এক অভূতপূর্ব মোহনীয়তা।

শুকনো শীতের বিদায়ের পর যখন প্রকৃতি ধীরে ধীরে নতুন প্রাণ পাচ্ছে, তখন পলাশ ফুল তার সৌন্দর্য নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে ববি ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবন, প্রশাসনিক এলাকা, মুক্তমঞ্ছ ও কেন্দ্রীয় খেলার মাঠের আশপাশ—সবখানে বসন্তের ছোঁয়া লেগেছে পলাশের লালে লাল আভায়।

গাছের শাখাগুলোতে যখন একে একে পলাশ ফুটতে শুরু করে, তখন মনে হয় প্রকৃতির ক্যানভাসে যেন কেউ রঙের ছোঁয়া দিয়েছে। নীল আকাশের নিচে রৌদ্রজ্জ্বল দিনে কিংবা গোধূলি লগ্নে এই দৃশ্য আরও মোহনীয় হয়ে ওঠে। লাল দেয়ালের বিল্ডিং ও পলাশ গাছের ডালে যখন টিয়াপাখি এসে বসে কুহু কুহু ডাকে তখন এক নৈসর্গিক আবেগ তৈরি হয়। প্রকৃতির এই অনবদ্য রূপ ববি শিক্ষার্থীদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়, যা তাদের পড়াশোনার ক্লান্তি দূর করে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বসন্ত মানেই নতুন আনন্দ, নতুন আমেজ । ক্যাম্পাসের পলাশগাছের নিচে বসে গল্প করা, বন্ধুদের সঙ্গে ছবি তোলা, কিংবা একান্তে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা—এসবই বসন্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে।

ববি’র শিক্ষার্থীরা ক্যাম্পাসে বসন্তের এই রূপ দেখে মুগ্ধ। অনেকেই ফটোগ্রাফি করতে ব্যস্ত, কেউ কেউ কবিতা লিখে কিংবা সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করছে।

শুধু ক্যাম্পাসের সৌন্দর্যই নয়, পলাশ ফুল বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতীক। কবি-সাহিত্যিকদের লেখায়, গানে, চিত্রকলায় পলাশ বারবার এসেছে বসন্তের রঙ হিসেবে। এ ফুল আমাদের প্রকৃতির সঙ্গে একাত্ম করে, মনে করিয়ে দেয় ঋতু পরিবর্তনের অপূর্ব সৌন্দর্যকে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্তের আগমনে পলাশ ফুল শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও রাঙিয়ে চলেছে । এই লাল ফুলের উজ্জ্বলতা যেমন চারপাশকে সৌন্দর্যমণ্ডিত করছে, তেমনি শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিচ্ছে প্রাণের উচ্ছ্বাস। বসন্তের রঙে রাঙানো এই ক্যাম্পাস যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম, যেখানে পলাশ ফুল প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য উপহার।


এই ক্যাটাগরির আরো সংবাদ