শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

আমেরিকান আমলাতন্ত্রে মাস্কের খড়গ : বরখাস্ত ১০ হাজার কর্মী  

স্টাফ রিপোর্টার / ৪৫০ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নতুন প্রশাসন ও আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর অঙ্গীকার করে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। ১৫ ফেব্রুয়ারি (শনিবার) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত মার্কিন ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৯ হাজার ৫০০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

রয়টার্স বলছে, যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে বা যাদের চাকরির সুরক্ষা কম তারাই বরখাস্তের তালিকায় রয়েছেন। অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাই ছাড়াও ট্রাম্প প্রশাসন প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।

ট্রাম্প বলেছেন, ফেডারেল সরকার খুব বেশি চাপে আছে এবং প্রচুর অর্থ অপচয় ও জালিয়াতির জন্য নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে এবং সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।

তবে কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের প্রচেষ্টার গতি এবং প্রশস্ততা সমন্বয়ের অভাবের কারণে মার্কিন প্রেসিডেন্টের কিছু সহযোগীর মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তাদের মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও রয়েছেন।

জানা গেছে, চাকরি থেকে কর্মীদের বরখাস্তের পাশাপাশি, ট্রাম্প ও মাস্ক কর্মীদের জন্য সিভিল সার্ভিস সুরক্ষা বন্ধ করার চেষ্টা করেছেন।

এর আগে ট্রাম্প তার শপথ নেওয়ার প্রথমদিন শতাধিক নির্বাহী আদেশে সই করে এক প্রকার ঝড় তুলেন। ওইদিন থেকেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় সকল বিদেশি সাহায্য স্থগিত করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ