শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন তুলসি গ্যাবার্ড

স্টাফ রিপোর্টার / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

60

সিলেট বুলেটিন ডেস্ক:

আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন সাবেক আইনপ্রণেতা তুলসি গ্যাবার্ড। সিনেটে সংখ্যাগরিষ্ঠের ভোটে এই পদের জন্য তিনি নির্বাচিত হন । ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিনেটে ১০০ ভোটের মধ্যে ৫২টি পেয়েছেন গ্যাবার্ড। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সব সিনেটর এবং রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাকি সব রিপাবলিকান সিনেটরই গোয়েন্দাবৃত্তিতে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং ১৮ এজেন্সির গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্যাবার্ডের হাতে তুলে দেওয়ার পক্ষেই রায় দিয়েছেন।

নিজের মনোনীত ব্যক্তিদের সিনেটের অনুমোদনের জন্য বেশ তোড়জোড় করছেন ট্রাম্প। ফলে গ্যাবার্ডের দায়িত্বপ্রাপ্তি একদিক থেকে মার্কিন প্রেসিডেন্টের জন্যও আরেক জয়।

৪৩ বছর বয়সী সাবেক ডেমোক্র্যাট সদস্য গ্যাবার্ড এ পর্যন্ত চারবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। তবে কখনো গোয়েন্দা বা গুপ্তচর সংস্থায় দায়িত্ব পালন করেননি তিনি। এছাড়া অতীতে যুক্তরাষ্ট্রের শত্রুদের পক্ষে কিছু বক্তব্য দিয়েছেন তিনি। এসব মিলিয়ে তার নতুন পদে তার নিয়োগে অনেকের আপত্তি ছিল।

২০১১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর গঠিত গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। মার্কিন নিরাপত্তার জন্য সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কাজ এটি। তার প্রধান কাজ হবে দেশের বিশাল কলেবরের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা তদারকি করা।


এই ক্যাটাগরির আরো সংবাদ