শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে হাসপাতাল থেকে পালিয়েছে ‘স্প্রিং জালাল’

স্টাফ রিপোর্টার / ২৩৪ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

18

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাথরুমের কথা বলে পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে গেছে জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩৯) নামের এক ডাকাত।

সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃতঃ ডুগাই মিয়ার ছেলে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে এই ঘটনা ঘটে।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় জালাল পুলিশদের বলে আমি বাথরুমে যাব এ সময় কৌশলে পালিয়ে যায়। ডিউটিতে কোন পুলিশ সদস্যরা ছিল? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামীকে আমরা পুলিশ লাইনের রিজার্ভ পুলিশ সদস্যদের হাতে বুঝিয়ে দিয়েছিলাম তাঁরাই দায়িত্বে ছিল।

গত ৬ ফেব্রুয়ারী ভোরে এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর এলাকায় জয়নাল মিয়ার বাসায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরও ১ ডাকাতকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন, মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র জয়নাল মিয়া (৪২), চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২৪)।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় জয়নাল মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমন করতে আসে। তাৎক্ষণিক পুলিশ তাদের ঘেরাও করে আটক করে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ