শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে মেয়র রফিকের বাড়িতে বিক্ষুদ্ধ জনতার আগুন 

স্টাফ রিপোর্টার / ১৯৬ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বোরহানউদ্দিনে মেয়র রফিকের বাড়িতে বিক্ষুদ্ধ জনতার আগুন

বিশেষ প্রতিনিধি::

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে পৌর ২নং ওয়ার্ডে মেয়র রফিকের বাড়িতে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।

স্থানীয় বাসিন্দারা বলেন, মেয়র রফিক আওয়ামীলীগ এর বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ এর ভাগিনা ও ভোলা-২ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই হওয়ার সুবাধে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিকভাবে প্রভাব খাঁটিয়ে পুরো উপজেলায় একক ক্ষমতার বলয় তৈরী করে মানুষকে নির্যাতন করেন। রফিক বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র দায়িত্ব পালনের সময় তোফায়েল আহমেদ ও আলী আজম মুকুল এর প্রভাবে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেন।

তার প্রতি আওয়ামীলীগ দলীয় অনেক নেতা-কর্মীরাও অতিষ্ঠ ছিলেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় জনতা। তবে বাড়িতে কেউ ছিলেন না।

পৌর ২নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ নেতা ও ভোলা ১ আসনের এমপি তোফায়েল আহমেদ ও ভোলা-২ আসনের সংসদ আলী আজম মুকুলের ঘনিষ্ঠ আত্নীয় হওয়ায় মেয়র রফিক ব্যাপক প্রভাব খাটাতেন বলে অভিযোগ বাসিন্দাদের। এছাড়াও আরো বলেন আওয়ামী লীগের মধ্যে কিছু বিদ্রোহী আছেন যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় দল থেকে কোন ধরনের সুযোগ সুবিধা পাননি, বরং তাদেরকে কোল ঠাসা করে রেখছেন। তারাই ছাত্র – জনতার ব্যানারে ডুকে এমন অগ্নিসংযোগ করতে পারেন।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভাঙচুর ও আগুনের বিষয়ে কেউ তাদেরকে জানায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ