শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

নতুন বছরে নতুন চমক হোয়াটসঅ্যাপে

স্টাফ রিপোর্টার / ৮২০ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

285

হোয়াটসঅ্যাপ মেসেজে এমন কোনো ছবি এসেছে যা চিনতে পারছেন না? চিন্তা নেই, ছবিটি চিনে তার সম্পর্কে বিস্তারিত আপনাকে বলে দেবে চ্যাটজিপিটি। কেবল তাই নয়, আপনি যদি ভয়েস নোট পাঠিয়ে কিছু প্রশ্ন করেন অথবা আপনার বার্তা কথায় লিখে দিতে বলেন, তা-ও ঝটপটই করে দেবে চ্যাটবট। নতুন বছরে নতুন চমক এনেছে হোয়াটসঅ্যাপ।

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটিয়ে ফেলা চ্যাটজিপিটি এখন বহাল তবিয়তে আছে হোয়াটসঅ্যাপে। মেটার নিজস্ব এআই চ্যাটবট হোয়াটসঅ্যাপে ছিলই। কিন্তু গত বছর থেকে ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই সংযোগ গড়ে ওঠার পর থেকেই হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার এসেই যাচ্ছে। গত বছরই জানা গিয়েছিল, চ্যাটবটকে ফোন করে কথা বলা যাবে, মেসেজও পাঠানো যাবে। আর এ বছর আরও দু’টি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

ছবি চেনার ব্যাপারটা একেবারেই নতুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ব্যক্তিগত চ্যাটেও এমন অনেক ছবি আসে, যা চেনা যায় না। ধরুন, খুব ভালো একটি প্রাকৃতিক দৃশ্য পাঠালেন কেউ, আর আপনি হাতড়াচ্ছেন সেটি কোনো জায়গা, গুগলে বর্ণনা দিয়েও পাচ্ছেন না, তখন কাজে আসবে হোয়াটসঅ্যাপেরই চ্যাটজিপিটি। তাকে ছবিটি পাঠিয়ে চিনিয়ে দিতে বললেই, একেবারে নাম-ঠিকানা সহ তার বিস্তারিত বিবরণ দিয়ে দেবে। কোনো ছবি আসল না ভুয়া, তা-ও কিন্তু বলে দেবে চ্যাটজিপিটি। মজা এখানেই। অচেনা মানুষজনকেও কি চিনতে পারবে চ্যাটবট? ওপেনএআই কিন্তু এ ব্যাপারেও আশাবাদী।

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার আসছে, সরাসরি কথা বলা যাবে প্রতিনিধির সঙ্গে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ