শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

তোমার লীলা

স্টাফ রিপোর্টার / ৩৫৫ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

89

কার তরে যে সদয় তুমি, কার তরে যে হও নির্দয়

সে শুধু তুমিই জানো, আর জানে তোমার হৃদয়।

কার দুঃখে যে তুমি কাঁদো, কার সুখে যে তুমি হাসো,

কারে বাঁচাও কারে নাশো, পাই না যে তার পরিচয়-

সে শুধু তুমিই জানো, আর জানে তোমার হৃদয়।

কার-যে তুমি ঘর রচিলে, কার ঘরে যে আগুন দিলে,

কারে ভাসাও প্রেম সলিলে, কার-যে ডোবাও সমুদয়-

সে শুধু তুমিই জানো, আর জানে তোমার হৃদয়।

কারে দিলে বরণডালা, কারে দিলে কাঁটার জ্বালা,

কারে দিলে বিজয় মালা, কারে দিলে পরাজয়-

সে শুধু তুমিই জানো, আর জানে তোমার হৃদয়।

কারে তুমি ধন-যে দিলে, কারে তুমি জন-যে দিলে,

কারে তুমি মন-যে দিলে, ভালোবাসার সুধাময়-

সে শুধু তুমিই জানো, আর জানে তোমার হৃদয়।

কারে তুমি প্রাণ-যে দিলে, অকালে কার প্রাণ বধিলে,

কারে তুমি উদ্ধারিলে, কার বিনাশে দাও প্রলয়-

সে শুধু তুমিই জানো, আর জানে তোমার হৃদয়।

কার পৃথিবী ভরলে গানে, ধন্য কারে করলে দানে,

হানলে কারে বিষের বাণে, জুড়লে খেলা বিশ্বময়-

কার তরে যে সদয় তুমি, কার তরে হও নির্দয়

সে শুধু তুমিই জানো, আর জানে তোমার হৃদয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ