শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলানের নেতৃত্বে রঙ্গারচর ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ 

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলানের নেতৃত্বে রঙ্গারচর ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ 

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মোটর সাইকেল শো-ডাউন করে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিভিন্নগ্রাম হাটবাজারে লিফলেট বিতরণ শেষে স্থানীয় বনগাঁও ও আশাউরা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার দিনব্যাপী দুপুরে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে বনগাঁও বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

 

সভায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন লালা,এ্যাডভোকেট শেরেনুর আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,বিএনপি নেতা শোয়েব আহমদ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোরশেদ আলম, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল মিয়া, যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন,যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিপন উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,শাহজাহান মিয়াপ্রমুখ। এছাড়াও জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

 

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমি সুনামগঞ্জ-৪ আসনের মানুষজনের সাথে সুখ দুঃখে পাশে ছিলাম আছি এবং আজীবন থাকব। সাধারন নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারনের যে আমার ভালবাসা,আস্থা আমার উপর রয়েছে সেটাই হলো আমার রাজনীতির অনুপ্রেরণা। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে পথে প্রান্তরে ঘুরে ঘুরে ৩১ দফার লক্ষ্যে ও উদ্দেশ্যে সাধারন জনগনকে বুঝানোর চেষ্টা করছি। তাই আগামী নির্বাচনে বিগত দীর্ঘদিনের আমার রাজপথের থেকে আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে বিবেচনা করে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিবেন বলে তিনি বিশাল নারী সমাবেশে প্রত্যাশা ব্যক্ত করেন। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ