শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

67

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ (মধ্যনগর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে শোডাউনটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি তাহিরপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। শোডাউন শেষে তাহিরপুর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান বলেন, অশুভ শক্তির হাত থেকে আজও বাংলাদেশ প্রকৃত নিরাপত্তা পায়নি। যারা ১৭ বছর ক্ষমতায় ছিল , তারা দেশটিকে নিজেদের ভোগ-বণ্টনের সম্পদ মনে করেছে। দখলবাজি, লুটপাট আর স্বার্থসিদ্ধির রাজনীতি চালিয়ে তারা কৃষক শ্রমিক ও মজুরের ঘামে উপার্জিত অর্থ দিয়ে নিজেদের রাজকোষাগারে ভরেছে। সেই রাজকোষাগার থেকেই অর্থ লুট করে মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশে তারা বাড়ি বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে।এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এটাই এখন সময়ের দাবি। শুধুমাত্র সৎ নেতৃত্ব, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সত্যিকার অর্থে মুক্ত করা সম্ভব।

যুগযুগ ধরে সুনামগঞ্জ-১ আসন বৈষম্যের শিকার হয়ে আসছে। এই বৈষম্য দূর করে আপনাদের সবাইকে নিয়ে আমরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সভায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ