শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধিকল্পে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার / ৩৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

10

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধিকল্পে প্রেস ব্রিফিং

 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি:ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে জাল নোট পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকেলে বিজিবির ময়মনসিংহ মাল্টিপারপাস সেডে এ বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডারের পক্ষে ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্ত এলাকায় জাল টাকা পাচার রোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সীমান্তবর্তী এলাকাবাসীর সঙ্গে নিয়মিত সভা ও সেমিনারের আয়োজন করছে, যাতে সাধারণ মানুষ জাল নোট পাচারের অপতৎপরতা সম্পর্কে সচেতন হয় এবং যে কোনো তথ্য দ্রুত বিজিবিকে অবহিত করতে পারে।

তিনি আরও বলেন, “দেশের অভ্যন্তরে যারা জাল নোট তৈরি ও ছড়িয়ে দেয়, তাদের কার্যক্রম নজরদারির আওতায় আনতে হবে। সীমান্তের জনগণও যেন দেশের হয়ে এই প্রতিরোধ কার্যক্রমে সহযোগিতা করে, সেটিই আমাদের লক্ষ্য।”

বিজিবির তথ্যানুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় ২৫ জন আসামীসহ মোট ২৬ কোটি ৫৩ লক্ষ ৩৭ হাজার ৫৮৬ টাকার সমমূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, গবাদি পশু, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” উক্ত প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার গণমাধ্যম কর্মি ও বিজিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ