শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িতকমিউনিটি একশন “সমতায় তারুণ্য “” প্রকল্প এখন সিলেটে 

স্টাফ রিপোর্টার / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

11

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িতকমিউনিটি একশন “সমতায় তারুণ্য “” প্রকল্প এখন সিলেটে 

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত কমিউনিটি একশন প্রজেক্ট এর সমতায় তারুণ্য কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  এ প্রকল্পটি ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৩ টায় ব্রিটিশ শাসন আমলের গ্রাম সরকার মরহুম হাজী হুশিয়ার আলী তালুকদার বাড়ি ও দেমাশাদউচ্চবিদ্যালয়,মাদারুকা,বিশ্বনাথ , সিলেট-এ উঠান বৈঠক আর বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনাকরা হয়।  

 

সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব এর সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক এবং তালুকদার গ্রুপ অব কোম্পানী লি: এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী , অভিনেতা ইমতিয়াজ কামরান তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত ইয়ান সুইলিয়ান্স।

 

এ সময় অতিথি হিসেবে ছিলেন ফার্স্ট সেক্রেটারি,মাশফিকা জামান সাটায়ার, সিনিয়র পলিসি এডভাইজার, জেন্ডার ও সিভিল সোসাইটি, বার্ড ইজিং, ফিন্যনান্সিয়াল এডভাইসজার। উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, যুব সংগঠক ও অভিনেতা কামাল আহমেদ দুর্জয়। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মিডিয়া ব্যক্তিত্ব ব্যবসায়ী, সমাজকর্মী ও ছাত্র প্রতিনিধিবৃন্দ।

 

সিলেটসহ বাংলাদেশের আটটি বিভাগে তরুণদের ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ প্রকল্প।

প্রকল্পের আওতায় তরুণদের সক্ষমতা বৃদ্ধি,মিডিয়া লিটারেসি, অনলাইন সুরক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং যুবনেতৃত্বাধীন সংগঠনদের সাথে অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা পরিচালনা করা হচ্ছে।এই প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব, সমতায় তারুণ্য” প্রকল্পে কাজ করে যাচ্ছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং চ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত “সমতায় তারুণ্য (Shomotay Tarunno)” প্রকল্প। যেটি কাজ করছে এখন সিলেটে ।

 

সিলেট ফ্রিডম ইয়ুথ ক্লাব, (“সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত একটি যুবনেতৃত্বাধীন সংগঠন (YLO) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে নিবন্ধিত মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক কুসংস্কার ও ভুল ধারণা নিরসন” শীর্ষক একটি কমিউনিটি অ্যাকশন কর্মসূচি (সামাজিক সচেতনতা উদ্যোগ)। এতে জেন্ডার স্টে টি রিওটাইপ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণ ও জেন্ডার স্টেরিও টাইপ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক আয়োজন করা হয়।এই আলোচনায় ৫ম থেকে ৮ম শ্রেণির মোট ২৪ জন ছাত্রী অংশগ্রহণ করে।

সভায় তারা মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রচলিত ভুল ধারণা,কুসংস্কার ও সামাজিক বাঁধা দূরীকরণ নিয়ে আলোচনা করে। একই সঙ্গে মেয়েদের জন্য বিদ্যালয় ও সমাজে নিরাপদ, সহায়ক ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।উল্লেখ্য, সমাজ পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত “সমতায় তারুণ্য প্রকল্পটি বাংলাদেশ তথা সিলেটে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ