শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সিলেট-৬ ধানের শীষের কান্ডারী এড. এমরান আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টার / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

72

সিলেট-৬ ধানের শীষের কান্ডারী এড. এমরান আহমদ চৌধুরী

 

কামাল খান ::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর )রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও মূল্যায়নের পর বিএনপির উচ্চ পর্যায় থেকে এড.এমরান আহমদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়। তিনি স্থানীয় পর্যায়ে একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।

মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতা কর্মীরা ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন।এড.এমরান আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন নজর সিলেট-৬ আসনের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,বিএনপির প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর মাঠে নামেন এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন গতি আনবে।

উল্লেখ্য,সিলেট-৬ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে আলোচনায় থাকা একটি গুরুত্বপূর্ণ আসন। এবারও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে উত্তাপ ছড়ানো—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ