শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিএনপি’র ৩১ দফা দাবির লিফলেট বিতরণ 

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

58

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিএনপি’র ৩১ দফা দাবির লিফলেট বিতরণ  

 

সেলিম মাহবুব,ছাতকঃ  বিএনপি’র কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের দিক নির্দেশনায় ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ শুরু হয়েছে। 

 

এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় উত্তর খুরমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেছেন।

 

লিফলেট বিতরণ শেষে ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফজর আলীর বাড়িতে ধানের শীষ প্রতিকের প্রচারণায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির আহমদ’র সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো.চেরাগ আলী’র পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর মো.ছায়াদুর রহমান, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আজিজুর রহমান আজিজ, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. নুরুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সাজ্জাদুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শাহ আলম, ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হিরণ মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জনি আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক মো.আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মো.ফজর আলী, প্রচার সম্পাদক মো. কবির মিয়া, বিএনপি নেতা খলিলুর রহমান,ছমির উদ্দিন, সেলিম আহমদ, দিলাল আহমদ, আকবর আলী, মো.কালা মিয়া, উপজেলা যুবদল নেতা মো.মিনহাজ আহমেদসহ ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ