শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

নেত্রকোনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, দিগজান একাদশের শিরোপা জয়

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

55

নেত্রকোনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, দিগজান একাদশের শিরোপা জয়

 

‎মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি::”সুস্থ দেহ সুন্দর মন” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা সদর উপজেলায় মেদনী ইউনিয়নে খায়েরবাংলা দাসপাড়া ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ৩টায় এলাকাবাসি ও যুবসমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে দিগজান একাদশ ১–০ গোলে খায়েরবাংলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

‎ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ১২ নাম্বার জার্সিধারী খেলোয়াড় অপূর্ব। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে অপূর্বের নিখুঁত শটে জয় নিশ্চিত হয় দিগজান একাদশের।

এ ‎টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব মো. ফখরুল ইসলাম খান (রতন মেম্বার) এবং সঞ্চালনায় ছিলেন মো. ইমাম উল্লাহ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. মুজিবুর রহমান খান এবং এ ফাইনাল খেলা উদ্বোধন করেন নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা সাবেক জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম, উপজেলা বিএনপি’র সদস্য মো. রফিকুল ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক মো. মানিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. অলি উল্লাহ খান, ‎ঠাকুরাকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম খান (সংগ্রাম), মেদনী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আবুল হাসেম, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান, ‎সিনিয়র সহ-সভাপতি মো. শাহীন মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নরুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আবুল কাসেম ও কে. এম. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ববৃন্দ।

খেলার দিন মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ