শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ডাক

স্টাফ রিপোর্টার / ২৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

71

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহণ শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে না দেয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা দেন পরিবহন শ্রমিকদের মালিকাধীন সংগঠনটির নেতারা।

মানববন্ধনে শ্রমিকরা জানান, তাদের পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের ওই বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা দেয় বাস মালিক সমিতি। এরপর থেকে বাসটি চলাচলের অনুমতি পেতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের নিকট গিয়েও অনুমতি পাননি তারা।

বক্তারা বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলে অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার ছয়টি পরিবহণ সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবহণ ঐক্য পরিষদের সভাপতি ফয়জুর নুর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ