শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

মানুষরূপী অমানুষ মুক্ত সমাজ চাই আতাউর রহমান পীর 

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

13

মানুষরূপী অমানুষ মুক্ত সমাজ চাই আতাউর রহমান পীর 

 

শাহান উদ্দীন নাজু :: লেঃ কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর সাবেক অধ্যক্ষ মদন মহন সরকারী কলেজ সিলেট। দয়া, সহানুভূতি ও ক্ষমাশীলতা—এই তিনটি গুণ মানবতার শ্রেষ্ঠ অলংকার। হজরত ঈসা আলাইহিস সালাম (যীশুখ্রিস্ট) মানুষকে শিখিয়েছিলেন তোমার এক গালে কেউ চড় দিলে, তুমি অন্য গালটি পেতে দাও।এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়—মানুষের মর্যাদা প্রতিশোধে নয়, বরং সহনশীলতা ও ক্ষমার মধ্যেই নিহিত।একজন কবি বলেছেন—“কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়?” এই বাণী আমাদের শেখায়, অন্যের অন্যায় আচরণে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজের মানবিকতা অক্ষুণ্ণ রাখাই প্রকৃত মহত্ত্ব।

তবুও আজকের সমাজে এমন অনেক মানুষ আছে, যাদের চেহারায় মানুষ দেখা যায়, কিন্তু হৃদয়ে সেই মানবিকতা নেই। এরা হিংসা, প্রতারণা, অন্যায় ও স্বার্থপরতায় নিমজ্জিত। তারা সত্য ও ন্যায়ের পথ ত্যাগ করে নিজের স্বার্থে অন্যকে ক্ষতিগ্রস্ত করতে দ্বিধা করে না। তবে সমাজে প্রচলিত একটি প্রবাদ হলো— “ঢিল মারলে পাটকেলটি খেতে হয়।” অর্থাৎ অন্যায় করলে তার প্রতিফল একদিন না একদিন ভোগ করতেই হয়—এটাই বাস্তবতা।

মানুষরূপী অমানুষেরাই সমাজে অশান্তি সৃষ্টি করে, নৈতিকতার ভীত দুর্বল করে এবং মানবতার চেতনাকে ধ্বংস করে দেয়। তাদের জন্য কেবল উপদেশ যথেষ্ট নয়; সমাজে ন্যায় ও শৃঙ্খলার দৃঢ় প্রয়োগ প্রয়োজন। কখনো কখনো কঠোর শাস্তিই হয় ন্যায়ের প্রতিষ্ঠার মাধ্যম, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। তাইতো প্রবাদে আছে তবে মানবতার মূল আদর্শ হলো ন্যায় ও করুণা।প্রতিশোধ নয়, ক্ষমা; শাস্তি নয়,সংশোধন; ঘৃণা নয়, সহানুভূতি/ভালোবাসা।

সমাজকে মানবিক ও শান্তিপূর্ণ করতে হলে প্রতিটি মানুষকে নিজ অন্তরে মানবতার আলো জ্বালাতে হবে। তখনই গড়ে উঠবে রোটারির কাঙ্ক্ষিত সেই পৃথিবী— যেখানে ন্যায়, শান্তি ও মানবতার সুরে ভরে ওঠবে পৃথিবী,গড়ে ওঠবে শান্তিময় বিশ্ব।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ