শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮০ একর জমি হস্তান্তর  

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

15

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮০ একর জমি হস্তান্তর  

 

স্টাফ রিপোর্টার::: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ) স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর)) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর কাছে জমির কাগজপত্র হস্তান্তর করেন।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি (এলএ মামলা নং ০৯/২০১৯-২০ মূলে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখলও বুঝিয়ে দেওয়া হয়।এ সময় জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ