শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

12

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

 

কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জনকে আটক করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আনন্দ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর নামকস্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় একটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় তৈরি ২ হাজার ৪০২ পিছ বডি লোশন, ১১ হাজার ৯শ পিছ ক্রিম, ৪ হাজার ৬২ পিছ ফেসওয়াস, ১৪ হাজার ৭৬০ পিছ ক্রিম, ১৬ হাজার ২৪০ পিছ স্কিন ক্রিম, ৬ হাজার ৪৮ পিছ ক্রিম, ২৭৫ কেজি চকলেট, ১ হাজার ২৯৬ পিছ স্টার ফেসওয়াস জব্দ করা হয়। যার মূল্য ১কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা।আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমা থানার বারখলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো.হৃদয় (২২), মোগলবাজার থানার জাহানপুর গ্রামের মৃত আজমল আলীর ছেলে রুমন আলী (২৩) ও বরিশাল জেলার উজিরপুর থানার ঐঠরা গ্রামের আলঙ্গীর হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (২৫)৷

 


এই ক্যাটাগরির আরো সংবাদ