শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ একজন আটক,থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

63

সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ একজন আটক,থানায় মামলা দায়ের

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মাদকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মোঃ নাছির মিয়া। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষেরপাড় গ্রামের সৈয়দ আলীর ছেলে। 

আজ বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী নাছির মিয়া অবৈধ এই ভারতীয় মদ নিয়ে নিজ এলাকা থেকে শহরের প্রবেশের পর পবণ কমিউনিটি সেন্টারের দিকে আসার সময় তকে মাদকসহ আটক করা হয়।

মাদকদ্রæব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক(বিএমসি) সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে মাদকদ্রব্য অফিসার উপ পরিদর্শক আব্দুল কাদির, উপ পরিদর্শক মনিতা সিনহা,এ এস আই আনিস,কনস্টেবল মোস্তাকিন ও বাজিন্দ্র সরকার অমিত মিলে গোপন সংবাদের ভিত্তিতে পবণ কমিউনিটি সেন্টারে ওৎপেতে থাকা অবস্থায় এই মাদক কারবারী নাছির মিয়াকে হাতেনাতে বোতলসহ আটক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আরেক মাদক কারবারী নাছিম মিয়ার মাধ্যমে আটককৃত নাছির মিয়া এই ১২ বোতল ভারতীয় মদ নিয়ে সুনামগঞ্জে এসেছিলেন এক মাদক সেবনকারীর নিকট বিক্রি করতে। আটককৃত ভারতীয় এই মদের দাম আনুমানিক ১২ হাজার টাকার উপরে হবে।

এই ঘটনায় সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টুর রঞ্জন নাথ বাদি হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং আটককৃত যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপরে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টুর রঞ্জন নাথ বলেছেন,নেশা জাতীয় যেকোন অপরাধ প্রতিরোধ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তৎপর রয়েছে। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ