শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

কানাইঘাট থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত গাফলতির অভিযোগ! 

স্টাফ রিপোর্টার / ২৮৭ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

63

কানাইঘাট থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত গাফলতির অভিযোগ! 

 

স্টাফ রির্পোটার, সিলেট :: সিলেটের কানাইঘাট কতিপয় থানা পুলিশের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ তদন্ত গাফলতির অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে স্থানীয় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবি-সংগৃহীত।

 

সরেজমিন অনূসন্ধ্যানে জানা গেছে, সাড়ে ১২ বছরের নাবালিকা মেয়েকে উত্ত্যক্ত করা নিয়ে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের বাবা ২নং-লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত- জমির আলীর ছেলে আব্দুস শুকুর (৫৫)। পহেলা সেপ্টেম্বর এর প্রতিকার চেয়ে তিনি কানাইঘাট থানায় ওই লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর শুরু হয় থানা পুলিশের কারসাজি। তদন্তে যাচ্ছি, যাবো বলে সময় ক্ষেপণ করতে থাকে পুলিশ।

 

অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল ও তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুরের রোষানলে ফাইলবন্ধি থেকে যায় উত্ত্যক্ত করণ অভিযোগ পত্রটি। অথচ থানায় অভিযোগ দাখিলের সংবাদ পৌছে যায় একই এলাকার ওই বখাটে ছেলের পরিবারে। এতে ক্ষিপ্ত হয়ে উটে মৃত-মুদরিছ আলীর বখাটে ছেলে রুবেল আহমদ ওরফে মড়াই (২২)। একপর্যায় সাড়ে ১২ বছরের মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার জন্য ২৪ সেপ্টেম্বর হানা দেয় ভিকটিমের পরিবারে। শুরু হয় হট্টগোল। ঘটনার সময় ভিকটিমের বড়ো ভাই মুস্তাকিম ছাড়া বাড়িতে আর কেউ ছিলনা। এমতাবস্থায় ছোটবোনের মানসম্মান রক্ষা করতে আত্মরক্ষার পথ বেচে নেন ভিকটিমের ভাই মুস্তাকিম। শুরু হয় উভয়পক্ষের মধ্যে রক্তপাত সংঘর্ষ। অবশেষে স্থানীয়দের মাধ্যমে সংঘর্ষ থামলেও থামেনি বখাটেদের দৌড়াত্ব। পরবর্তীতে উত্ত্যক্তের ঘটনা এড়িয়ে গিয়ে বখাটের বোন ফাহিমা বেগম (২৩) মারধরের অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় মুস্তাকিমকে। পুলিশ সেই অভিযোগখানা এফ আই আর হিসেবে গণ্য করে। কিন্তু রহস্যজনক হলেও সত্য মুস্তাকিম ছাড়া তার পিতা ও আরেক ভাইকে আসামি করে ওই বখাটের বোন ফাহিমা বেগম। ঘটনাস্থলে না থাকার পরেও তারা এখন ফেরারী আসামি হয়ে চরম নিরাপত্তাহীণতায় ভুগছেন। উত্ত্যক্তের অভিযোগ দাখিলের ২৩দিন পরে এই নারকীয় তান্ডব চালায় বখাটে রুবেল। এর আগ পর্যন্ত্য পুলিশ বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় ক্ষেপন করে বখাটেদের আশ্রয় দাতার ভূমিকা পালন করে।

 

এদিকে থানায় মামলা এফ আই আর হওয়ার পরে আরও ক্ষমতাশালী হয়ে উঠে বখাটে রুবেল গংরা। থানা পুলিশকে হাতের মুঠোয় রেখে ২৯ সেপ্টেম্বর বিকেল আনূমানিক সাড়ে ৪টার দিকে ফের হামলা চালায় আব্দুস শুকুরের আধা পাকা টিনশেড বসত বাড়িতে। প্রকাশ্যে দিবালোকে ঘরের আসবাবপত্র ভাংচুর সহ চালানো হয় লুটপাট। লুট করে নেওয়া হয় ঘরে থাকা দেড় ভরি ওজনের স্বর্ণালংকার যাহার বাজার মুল্য আনূমানিক দেড় লক্ষ টাকা। এছাড়াও লুট করা হয় ঘরে থাকা মহিষ বিক্রয়ের নগদ তিন লক্ষ টাকা এবং আসবাবপত্র ভাঃচুর করা হয় প্রায় ত্রিশ হাজার টাকার। এতে মোট ক্ষয়-ক্ষতির পরিমান দাড়াঁয় প্রায় চার লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে ওই পরিবার চরম নিরাপত্তাহীণতায় ভুগছেন। এবিষয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এবিষয়ে জানতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়ালের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি একটা জরুরী বৈঠকে আছি পরে কথা বলেন বলেই সংযোগ কেটে দেন। তবে এসআই হাফিজুর উত্ত্যক্তের অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, আমি ছুঠিতে চলে গিয়েছিলাম, এসে শুনতে পারলাম এই ঘটনা ঘটেছে। এসময় তিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে বাদির সঙ্গে আমার আলাপ চলছে, দেখি কি করা যায়? এনিয়ে এসআই শাহ আলমের সঙ্গে মুঠোয় ফোনে কথা বলার চেষ্টা করলে তার মুঠোয়ফোন রিসিভ না হওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে ভিকটিমের পরিবারের সাথে কথা হলে তারা কান্নজড়িত কন্ঠে বলেন, যথাসময়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিলে বখাটেরা এই সাহস পেতোনা। উল্টো আমাদের অনূপস্থিতে আমাদের বসতবাড়িতে এসে হামলা করছে ওই বখাটে সন্ত্রাসী লুটতরাজকারীরা। আমরা এর সুষ্ট বিচার চাই। এসময় তিনি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ