শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

জামায়াত-বিএনপি সমর্থিত শ্রমিকদের শোকজ করায়লাফার্জ-হোলসিম কারখানায় শ্রমিক অসন্তোষ 

স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

10

জামায়াত-বিএনপি সমর্থিত শ্রমিকদের শোকজ করায়লাফার্জ-হোলসিম কারখানায় শ্রমিক অসন্তোষ

 

সেলিম মাহবুব,ছাতকঃ  লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানায় জামায়াত, বিএনপির, লোকদের-কে শোকজ লেটার দেওয়া হয়েছে। বিভিন্নভাবে এখনো বিএনপি-জামাতের লোকজনকে হয়রানি করছে লাফার্জ-হোলসিম কারখানার ফ্যাসিবাদ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন শ্রমিকলীগ। 

 

এ ধরনের একটি ঘটনা ঘটেছে লাফার্জ-হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন এর ক্ষেত্রে। লাফার্জ-হোলসিম শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন আহমেদ সিমেন্ট কারখানায় শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটিয়ে যাচ্ছেন।

তারা আওয়ামীলীগ আমলের সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের লোক হিসেবে খ্যাত। বর্তমানে লাফার্জ হোলসিমে শ্রমিক লীগের ক্যাডারদেরকে নিয়ে একটি কমিটি সাজিয়েছে তারা, এরমধ্যে রয়েছে সাফাতুর চৌধুরী, হাবিব মিয়া, মমতাজ, সাখাওয়াত খান এরা সবাই স্থানীয় আওয়ামীলীগ ও শ্রমিক লীগের লোক। এই কারখানায় আওয়ামীলীগকে পুনর্বাসন করার লক্ষে বিগত ৩১.০৭.২০২৫ ইং তারিখে জাতীয় শ্রমিক লীগের প্যাডে একটি সাধারণ সভার আয়োজন করেছে ওই চক্র। সাধারণ সভা করতে বাঁধা দেয়ার কারণে শ্রমিক লীগের ক্যাডার বাহিনী “লাফার্জ-হোলসিম শ্রমিক ইউনিয়নের ৭ জন প্রতিষ্ঠাতা কালীন সদস্য-কে শোকজ লেটার দিয়েছে।

সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন জামায়াত, বিএনপির লোক দের শোকজ করার ঘটনা এখানে একটি নজিরবিহীন ঘটনা। প্রশাসন এবং লাফার্জ-হোলসিম কর্তৃপক্ষ এই ব্যাপারে কোন আইনি পদক্ষেপ নিতে দেখা যায় নি। যার ফলে এ কারখানায় নানা ভাবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।##

১ম পর্ব


এই ক্যাটাগরির আরো সংবাদ