শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

11

৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

সুনামগঞ্জ প্রতিনিধি::: জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও আজিজুল হক মাসুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শামস উদ্দিন।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন,সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী,পৌর শাখার আমির আব্দুস ছাত্তার মোহাম্মদ মামুন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সুলেমান হক চৌধুরী ও জেলা জামায়াতের কর্মী মোহাম্মদ আব্দুস শহীদ গাজী প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শামস উদ্দিন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে,জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন সেইসব ফ্যাসিসদের বিচার নিশ্চিত করা,নির্বাচনে যে সকল দল অংশগ্রহন করবে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করা,বিগত ফ্যাসিস্টদের দোসরা যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ঐসব দলকে নিষিদ্ধ করা এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা সহ এই পাচঁ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ