শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দিরাই’র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বের নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

62

দিরাই’র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বের নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদে মানব বন্ধন

 

সিলেট বুলেটিন ডেস্ক : দিরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ”-এর পূর্ব নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদ এবং স্থানীয় সরকারের নিরীক্ষণ কমিটি ও এলাকাবাসীর নির্ধারিত স্থান – দিরাই মৌজার ধল রোড (জেএল নং ৯৬)-এ প্রতিষ্ঠানটি স্থাপনের দাবিতে দিরাই’র সর্বস্তরের জনগণ  সকাল ১১ টায় মানব বন্ধন করেন উক্ত স্থানটি ভৌগোলিক, সামাজিক ও অবকাঠামোগত বিবেচনায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য সর্বার্থে উপযোগী এবং নিরাপদ হিসেবে গণ্য হয়

কিন্তু  উক্ত নির্ধারিত স্থানটি গোপনে বাতিল করে ৭৬ নং বাঙ্গালগাঁও মৌজায় একটি ঝুঁকিপূর্ণ ও বিতর্কিত স্থানকে প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং তৎকালীন সময়ের প্রভাব খাটিয়ে সেখানে প্রকল্প অনুমোদন করানো হয়। এই স্থানটি, এলাকার একমাত্র খেলার মাঠ ও গবাদিপশুর চারণভূমি হিসেবে ব্যবহৃত,বিদ্যুৎ লাইন সংলগ্ন,এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

এছাড়াও, উক্ত সিদ্ধান্ত স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে, সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে ও ক্ষমতার অপব্যবহার করে গ্রহণ করা হয়েছে, যা এলাকাবাসীর প্রতি এক ধরনের প্রতারণা এবং গণচেতনার প্রতি চরম অবমাননা। এই অবস্থায় দিরাই উপজেলার সর্বস্তরের জনগণ একত্রে মানব বন্ধন করা হয়। দিরাই উপজেলার সর্বস্তরের জনগণ একত্রে হয়ে মানব বন্ধনে তাদের  দাবি গুলো হল

দিরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-এর স্থান পুনর্বিবেচনা করে স্থানীয় সরকারের নিরীক্ষণ কমিটি ও এলাকাবাসীর নির্ধারিত স্থান – দিরাই মৌজার ধল রোড (জেএল নং ৯৬) এ প্রতিষ্ঠানটি স্থাপন করা হোক।

ক্ষমতার অপব্যবহার করে, নিয়ম বহির্ভূতভাবে বিল পাস করিয়ে যারা এলাকাবাসীর স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

দিরাই’র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বের নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদে মানব বন্ধনে বক্তারা বলেন, সরকার  শিক্ষার মানোন্নয়নের জন্য টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য  জায়গা নির্ধারণ করেছে। কিন্তু একটি মহল সেটি বানচালের ষড়যন্ত্র করতেছে। নির্ধারিত স্থানে দিরাই’র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থাপিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ