শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকায় আলুর উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ২২১ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

64

সিলেট বুলেটিন ডেস্ক:

নীলফামারীর জলঢাকা উপজেলায় আলুর উৎপাদন, সংরক্ষণ, বিপনন ও ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের বড়ঘাট মুক্তা হিমাগার চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তা হিমাগার প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের পরিচালক এম শরিফুল ইসলাম বাবু। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তা হিমাগার প্রাঃ লিঃ এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এসময় উপস্থিত ছিলেন বিসিএসএ পরিচালক গোলাম সারোয়ার রবিন, বিসিএসএ পরিচালক আরমান হোসেন।

কর্মশালায় আলুর উৎপাদন, সংরক্ষণ, বিপনন ও ব্যবহার সম্পর্কে চাষি, কোল্ড স্টোরেজ মালিক ও কর্মকর্তাদের বিস্তারিত ধারনা প্রদান করেন বিসিএসএ প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রমানিক, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. এসএম আবুবকর সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, বিপিসি উপপরিচালক আনিছুর রহমান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বিসিএসএ হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইসলাম। বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে কর্মশালায় জেলার শতাধিক চাষি ও বিভিন্ন কোল্ড স্টোরেজের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ