শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ১২টি ভারতীয় গরু আটক

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

61

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপির সদস্যরা গোপন সংবাদে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার ১২২২/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবৈধ পথে আনা এই ১২টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক বর্তমান বাজার মূল্যে ৬ লাখ টাকা হবে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ভারতীয় গরুগুলো আটকের সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবি”র সদর দপ্তরের উধর্বতন কর্তপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবি”র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ