শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ছাতক পৌসভার ২ নং ওয়ার্ড বিএনপি’র সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২১৭ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

60

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাতক পৌরসভার ২ নং ওয়ার্ড শাখার সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সিমেন্ট কারখানা ৪ নং এলাকা বাজারে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।

২ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি’র সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপি’র আহবায়ক শামছুর রহমান শামছু, প্রধান বক্তার বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জয়নাল আবেদীন মহি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক, (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সুহেল, এস এম লায়েক শাহ, আশরাফুল হক খেলন, শাহিনুল হক চৌধুরী, মোঃ শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম।

বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ইউসুফ আলী, ইকবাল হোসেন, যুবদলের নেতা এনাম খান। সন্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কাদির বাবুল।সন্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোঃ শফিকুর রহমান।

অতিথি হিসেবে সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, কামাল চৌধুরী প্রমুখ।

২নং ওয়ার্ড বিএনপি’র সন্মেলনে পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, বিএনপি নেতা মাহিন চৌধুরী, পিয়ারা মিয়া, শাহ ময়নুল হাসান, ফখরুল আলম, ফরিদ আহমেদ, সুমন মিয়া, হানিফ আলী হোসেন আহমেদ, জামাল উদ্দিন, শিপন আহমদ, মোঃ লিটন মিয়া, পৌর যুবদল নেতা নোমান ইমদাদ কানন, ছাতক উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মজলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ