শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে বিশাল একটি ভারতীয় মাদকের চালান জব্দ

স্টাফ রিপোর্টার / ১৫৪ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

72

সেলিম মাহবুব:

কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর থেকে বিভিন্ন ব্রান্ডের ৭৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার বেলা ৩ টার দিকে নারাইনপুর গ্রামের লতিব আলীর ঘর থেকে এইসব মদ জব্দ করে পুলিশ।

এদিকে পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নারাইনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় লতিব আলীর ঘর থেকে বিশাল একটি মদের চালান জব্দ করা হয়। ঘরের ভিতর খাটের নিচে তল্লাশী করে ১৭টি বস্তায় ভারতীয় ৭৯৪ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ভর্তি বস্তা উদ্ধার করে থানায় নিয়ে যান।

সীমান্ত এলাকার এসব গ্রামে ভারত থেকে মদ এনে মজুদ করে দেশের বিভিন্ন এলাকায় সাপ্লাই দেয় মাদক ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, এ অঞ্চলে দিন দিন মাদক ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ জানান ৭৯৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এর সাথে জড়িত যারা আছে তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।##


এই ক্যাটাগরির আরো সংবাদ