শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫৯১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

251

বিশেষ প্রতিবেদক:

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেনের বিরুদ্ধে থানার ভেতরে কর্মকর্তাদের পোস্টিং বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচার এবং জাফলংয়ের পাথর সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি এ ধরনের বাণিজ্য চালাচ্ছেন।

ওসি (তদন্ত) কবির হোসেন সম্প্রতি ওসি সরকার মো. তোফায়েল আহমদের ছুটিকে কাজে লাগিয়ে ভারপ্রাপ্ত দায়িত্ব পান। এ সময় তিনি কৌশলে সীমান্তের চারটি গুরুত্বপূর্ণ বিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের অদলবদল করেন। অভিযোগ রয়েছে, এসব বিটে দায়িত্ব পেতে এসআইদের কাছ থেকে এক লাখ টাকা এবং কনস্টেবলদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে আরও বলা হচ্ছে, কবির হোসেন থানার সদস্যদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই তিনি গোয়াইনঘাট থানার পূর্ণ দায়িত্বপ্রাপ্ত ওসি হবেন। এজন্য তিনি লবিং করছেন এবং দায়িত্ব পেলে ‘বর্ডার ওপেন’ করে চোরাচালানকে আরও সহজ করবেন বলেও কথিত প্রতিশ্রুতি দিচ্ছেন।

সম্প্রতি তিনি বিছানাকান্দি ও পূর্ব জাফলং বিটে দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলদের একাধিকবার পরিবর্তন করেছেন। অভিযোগ রয়েছে, যিনি বেশি টাকা দিয়েছেন তাকেই বিছানাকান্দিতে দায়িত্ব দিয়েছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার মোট ১১ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জ থানার চারজন এবং গোয়াইনঘাট থানার সাতজন কর্মকর্তা রয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ওসির অফিসে বসে, অফিসার ইনচার্জের রুমে বসেই এই বিট বদলানো হয়েছে। উদ্দেশ্য প্রণো দিতভাবে বলা হচ্ছে যে আমি করেছি। আমার সাথে কোনো আলোচনা হয়নি।  মনগড়া খবর ছাপানো হয়েছে—এটাই আমার বক্তব্য।

তিনি আরও বলেন, আমরা নিজেরা কিছু করতে পারি না। পুলিশ সুপারের নির্দেশে এবং গোয়াইনঘাট সার্কেল অফিসারের উপস্থিতিতে অফিসার ইনচার্জের রুমে বসেই জরুরি ভিত্তিতে বিট পুনর্গঠন করা হয়েছে।

শেষে তিনি মন্তব্য করেন,আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আল্লাহ হাজির-নাজির আছেন। যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা লিখে, আল্লাহ যেন তাদের হাত অচল করে দেন—তখন তারা কী করবে? আল্লাহ তো মিথ্যা ও মানহানির পক্ষে নন।


এই ক্যাটাগরির আরো সংবাদ