শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত

স্টাফ রিপোর্টার / ৪৮৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর, বালু লুটসহ একাধিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিনকে সব দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নান, যিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

অভিযোগে বলা হয়েছে—সাদাপাথর এলাকা থেকে প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর লুট, ভোলাগঞ্জে বিশ্বব্যাংক অর্থায়িত স্থলবন্দর প্রকল্পের জমি দখল, সীমানা প্রাচীর ভাঙচুর, বন্দরের নির্মাণকাজের প্রায় ৭ কোটি টাকার মালামাল লুট এবং ধলাই নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে চাঁদা আদায়সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। এছাড়া, এসব ঘটনায় স্থানীয়ভাবে প্রতিবাদ হলেও তিনি কোনো পদক্ষেপ না নিয়ে বরং ঘটনাগুলো আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি এসব বিষয়ে দেশের শীর্ষ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপির হাইকমান্ড বিষয়টি নজরে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ