শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল

স্টাফ রিপোর্টার / ২৩৯ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

71

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিজয় মিছিল উপজেলা পৌর শহরের চৌমুহনী নূর ম্যানশনের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নূর ম্যানশনের সামনে এসে এক পথ সভায় অনুষ্ঠিত হয়েছে। বিজয় মিছিল শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদর মুখরিত করে তোলেন।
জুলাই-আগস্ট গণঅভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সভায় পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামেল আহমদ চৌধুরী।
এ সময় বক্তারা গেল বছরের ৫ আগস্টকে স্মরণ করে বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছেন। ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেথে বাধ্য হয়েছে ফ্যাসিবাদ সরকার। শিক্ষার্থীদের অবদান এদেশের জাতি মনে রাখবে।জুলুমবাজ খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন। জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলায় যে ৭জন স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন তারা। বক্তরা জানান শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়, আমরা তাদের আজীবন স্মরণ করে রাখবো। পাশাপাশি গোলাপগঞ্জের ৭ শহীদদের নামে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে চত্বর নির্মাণের দাবি জানান।
বক্তরা আরো বলেন দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের ৫ আগস্ট আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে।
সিলেটের গোলাপগঞ্জে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখছেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ


এই ক্যাটাগরির আরো সংবাদ