শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি পলাশ, সম্পাদক পলি

স্টাফ রিপোর্টার / ১৮৪ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

11

সেলিম মাহবুব,বিশেষ প্রতিনিধিঃ

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ সভাপতি ও দেশ রুপান্তরের জ্যেষ্ঠ সহ সম্পাদক শাহনাজ বেগম পলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি নতুন এ আংশিক কমিটিতে দৈনিক কালবেলার মো. কবির হোসেন সহ সভাপতি, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মো. জিয়াউর রহমান যুগ্ম সম্পাদক, কালবেলার শাহনেওয়াজ খান সুমন সাংগঠনিক সম্পাদক, দেশ রুপান্তরের মো. মাসুম বিল্লাহ কোষাধ্যক্ষ, এখন টিভির মো. রুবেল পারভেজ দপ্তর সম্পাদক, খবরের কাগজের ফারহানা তাহের তিথি নারী সম্পাদক ও বাংলাদেশ মনিরের জাহিদ হোসেন বিপ্লব কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে।

সাধারণ সভার শুরুতে সংগঠনের বিদায়ী সভাপতি কাজী আবদুল হান্নান পদত্যাগ করলে সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক মুন্সী আবদুল মান্নান, খায়রুল আলম বকুল ও সাহানোয়ার সাইদ শাহীন। পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৪ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ