শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

আ’লীগ নেতাকে বাড়িতে রাখায় তাঁতী দল নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার / ২২৮ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে নিজ বাড়িতে আত্মগোপনে রাখার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দলের সভাপতি ছিলেন এবং একই ইউনিয়নের মজু মাঝি চেয়ারম্যান বাড়ির মো.জসিমের ছেলে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে জেলা তাঁতী দলের সদস্য সচিব এডভোকেট মোরশেদ আলম নিপু ওই নেতাকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহবায়ক ইকবাল করিম সোহেল ও সদস্য সচিব এডভোকেট মোরশেদ আলম নিপুর স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

বহিস্কার আদেশের চিঠিতে বলা হয়েছে, উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সৈকতের দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে দল থেকে তাকে বহিস্কার করা হলো। একই সাথে হাতিয়া উপজেলা তাঁতী দল ইউনিয়ন পর্যায়ে কমিটি সঠিক ভাবে মূল্যায়ন করতে না পারার কারণে হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সর্তক করা হলো।

জানা যায়, গত বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে ১০টি ককটেলসহ নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক হন চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সৈকত ও বেদন সম্পর্কে ফুফা-ভাগনে ছিলেন। বেদন চট্রগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে।

বহিস্কৃত তাঁতী দল নেতা মোহাম্মদ সৈকত বলেন, মূলত আমি একজন ব্যবসায়ী। এজন্য বাড়িতে তেমন থাকি না, বেশি সময় দোকানে থাকি। ঘটনার পর শুনেছি ঊনি ৭-৮ দিন আগে আমাদের বাড়িতে এসেছেন। তিনি আমাদের বাড়ির অন্য ঘরে বিয়ে করেন। ওই আওয়ামী লীগ নেতা আমাদের বাড়িতে অবস্থান করছেন, এটা আমরা কেউ জানতাম না। জানলে আমরা পুলিশকে অবহিত করতাম।

নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্য সচিব এডভোকেট মোরশেদ আলম নিপু, পলাতক আওয়ামী লীগ নেতাকে নিজ বাড়িতে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় তাঁতী দল নেতা সৈকতকে পদ থেকে বহিস্কার করা হয়। একই সাথে উপজেলা কমিটিকেও সতর্ক করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ