শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ছাতকে আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় এক প্রধান শিক্ষক কে

স্টাফ রিপোর্টার / ২৯৬ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

63

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে আর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন চরমহল্লা হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদ।

গত ২১ জুলাই সোমবার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে আর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলার সম্পৃক্ততা থাকায় এবং শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধানমালা২০২৪ এর ৫৩ (৭) ধারা মতে মোহাম্মদ মোস্তাক আহমদকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের পর ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা যায়, ২০১১ সালের ৮ জুন হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোহাম্মদ মোস্তাক আহমদ। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর অভিভাবক শিউলী বেগম ও ২ অক্টোবর প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সিরাজুল হক এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না’র বরাবরে অভিযোগ দেন।একই সময়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদের অপসারণের দাবিতে বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ তুলেন।

প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দূর্নীতিতে সম্পৃক্ততা পেয়ে একটি প্রতিবেদন দাখিল করেন।পরে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। ছাতকের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ