শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার / ২৫৭ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

72

স্টাফ রিপোর্টার:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল।

সোমবার (২৮ জুলাই ২০২৫) বেলা ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।

পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত করেন তারা। পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা। একইসঙ্গে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিমানবাহিনীর পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এবং সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর নির্দেশে নিহত মাসুমা বেগম এর পরিবার বর্গের খোঁজ খবর নেন।

এ সময় বিমানবাহিনীর রাডার ইউনিট বরিশালের সহঅধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, ‘আমরা সবার জন্য সমব্যথী। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তবে খুশির খবর হলো অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা দরকার আমরা তা করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আমরা তাদের পাশে আছি।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে অফিস সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন। গতকাল রবিবার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ