শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ছাতকে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দরের তিন দিন ব্যাপী শুভ আবির্ভাব উৎসব শুরু

স্টাফ রিপোর্টার / ২২৯ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

4

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দরের শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী ধর্মীয় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রবিবার রাতে ছাতক শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দিরে মহানাম সেবক সংঘের সভাপতি হিরু কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দারের পরিচালনায় ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়’র সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন শ্রীধাম শ্রীঅঙ্গন ফরিদপুর’র সাধারণ সম্পাদক ড.নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন শ্রীমঙ্গল’র অধ্যক্ষ শ্রীমৎ বন্ধুপ্রীতম ব্রহ্মচারী ও শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া ছাতক’র অধ্যক্ষ শ্রী হিমাদ্রি গোস্বামী মহর, ছাতক শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভর্ট্টাচার্য। ধর্মীয় আলোচনা সভার শুরুতে ভক্তি মূলক সংগীত ও নৃতকলির শিল্পীদের নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৯ টায় শুভ অধিবাস কীর্ত্তনের মধ্যে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। পরিবেশনায় মোহন্ত সম্প্রদায় ফরিদপুর। আলোচনা সভা শেষে নৃত্যকলির শিল্পীদের হাতে স্মারক তুলে দেন ও ৪ জন ভক্তি মূলক সংগীত শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। সোমবার ও মঙ্গলবার কৃীর্ত্তন পরিবেশন করবেন কুলেশ্বরী সম্প্রদায়, নেত্রকোনা। বিশ্ববন্ধু সম্প্রদায়, ফরিদপুর। গোপীবন্ধু সম্প্রদায়, ফরিদপুর। মহানাম সম্প্রদায়, ফরিদপুর। এ অনুষ্ঠান কে সফল করার জন্য ভক্ত বৃন্দ কে আমন্ত্রণ জানিয়েছেন ছাতক মহানাম সেবক সংঘের সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার।


এই ক্যাটাগরির আরো সংবাদ